ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

ফরিদপুর প্রতিনিধি
মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত। ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালী উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের পিটুনিতে অসুস্থ হয়ে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি।

রোববার (২১ জুন) সকাল আটটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার বিকেল পাঁচটার দিকে মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত (২৭) নামের ওই যুবককে আটক করে ডিবি। এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

মির্জা ইশতিয়াক আহমেদ মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া এলাকার বাসিন্দা প্রয়াত এসকেন হায়দারের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি বড় ছিলেন এবং ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন। পরিবার তাকে ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দেয়।

পরিবারের অভিযোগ, শনিবার বিকেলে বাড়ির সামনে থেকে মাইক্রোবাসে এসে ডিবির ১২–১৩ সদস্য তাকে আটক করে মারধর করেন। বাধা দিতে গেলে তার মায়ের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। পরে বাড়ির ভেতরে ঢুকে তল্লাশি চালিয়ে জিনিসপত্র তছনছ করা হয় এবং তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

পরিবার আরও জানায়, সারা রাত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে রোববার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যুর খবর জানতে পারে তারা। মায়ের দাবি, তাকে আটকের সময় শরীরে কোনো মাদক পাওয়া যায়নি, যদিও পুলিশ পরে গাঁজা উদ্ধারের কথা বলেছে।

ডিবি পুলিশ সূত্র জানায়, তাকে মাদকসহ আটক করা হয় এবং কার্যালয়ে আনার পর তিনি নাস্তা করেন। পরে ভোরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মধুখালী থানার ওসি জানান, এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে। ফরিদপুরের পুলিশ সুপার বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে এবং শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১৯ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে

মেয়ের সহপাঠীকে ধর্ষণের পর হত্যা, মরদেহ ঘরের মেঝেতে মাটিচাপা

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।

১ দিন আগে

গ্রাহক ফোরামের সঙ্গে মারামারি, অবস্থান কর্মসূচিতে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতরা

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা চাকরি ফিরে পাওয়ার দাবিতে আজ সকাল থেকে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে সকালে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের সঙ্গে তাদের মারামারির ঘটনা ঘটে। পরে তারা কেন্দ্রীয় ব্যাংকের সামনে গিয়ে অবস্থান নেন।

১ দিন আগে
Advertisement