চমেকে বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ জুন ২০২৪, ১৬: ১৬

চট্টগ্রাম মেডিকেল কলেজের বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। সোমবার (২৪ জুন) মেডিকেল কলেজের একাংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী অশোক কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হাসপাতাল ও কলেজের জন্য আলাদা দুটো মিটার রয়েছে। এর মধ্যে কলেজের প্রায় ১ কোটি ২৯ লাখ টাকার মতো বকেয়া রয়েছে। আর বিল বকেয়া থাকায় কলেজের এক অংশের (একাডেমিক ভবন) সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বকেয়া পরিশোধের জন্য গত এপ্রিল থেকে বিভিন্ন সময়ে আমরা তাদেরকে নোটিশ-চিঠি দিয়ে আসছি। একাধিকবার সময় দেওয়া হয়েছে। ওনারা কোন রেসপন্স করেননি। তা ছাড়া এখন জুন ক্লোজিং তাই আমরাও চাপে আছি।’

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, ‘সোমবার সকালে পিডিবি আমাদের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। আমাদের চলতি অর্থ বছরের ১ কোটি ২০ লাখ টাকা বকেয়া রয়েছে। মূল বিল ৭১ লাখ টাকা। সার্ভিস চার্জ, ভ্যাট ও অন্যান্যসহ ১ কোটি ২৯ লাখ টাকা হয়েছে। আমাদের বরাদ্দ না থাকায় বিল পরিশোধ করা যায়নি। আমরা তাদের কাছে আবেদন করেছি। ফোনেও যোগাযোগ করা হচ্ছে সংযোগের জন্য।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে