মেয়রের বাড়িতে হামলায় ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন আহমেদ মেজুর বাড়িতে হামলা-ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে ছাত্রদল নেতা শাহজাদা প্রিন্সকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। প্রিন্স রামগতি পৌর ছাত্রদলের আহ্বায়ক ছিলেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আকবর হোসেন মুন্না প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, দল থেকে কঠোর নির্দেশনা রয়েছে কোথাও কোনো সহিংসতা ও প্রতিপক্ষকে আক্রমণ করা যাবে না। নির্দেশনা অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। রামগতির প্রিন্স দলের নির্দেশনা অমান্য করেছে। তার বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেয়র মেজুর বাড়িতে হামলা-ভাঙচুরসহ তার পরিবারের সদস্যদের মারধরের সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এতে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন অভিযুক্ত প্রিন্সকে দল থেকে সাময়িক বহিষ্কার করেন।

স্থানীয় সূত্র জানায়, প্রিন্স নেতাকর্মীদের নিয়ে দুই দফা মেয়র মেজুর বাড়িতে হামলা চালিয়েছে। তারা মেজুর বৃদ্ধ মাকেও মারধর করেছে বলে অভিযোগ রয়েছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, সহিংসতায় না জড়ানোর জন্য দলীয়ভাবে কঠোর নির্দেশনা রয়েছে। যারা নির্দেশনা অমান্য করছে তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে