খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় কালোবাজারে পাচারকালে ২৮০ বস্তা গমসহ একটি ট্রাক জব্দ করেছ পুলিশ। জব্দ গমের মূল্য প্রায় ৭ লাখ টাকা। সেগুলো হতদরিদ্র গুচ্ছগ্রামবাসীর বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১জুন) রাত সাড়ে ১১টায় বেলছড়ির আমবাগান এলাকা থেকে পুলিশ ট্রাক ভর্তি এ গম জব্দ করে। একই সঙ্গে ট্রাকের চালক আব্দুল জলিলকে (৩৬) আটক করা হয়। আব্দুল জলিলের বাড়ি উপজেলার বেলছড়ি ইউনিয়নের নিউ অযোদ্ধা এলাকায়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃঞ্চ ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমবাগান এলাকা থেকে গমভর্তি ট্রাকসহ চালককে আটক করা হয়। এ ঘটনায় বুধবার বিকেলে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানোর হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতির কারণে গত প্রায় তিন যুগ ধরে প্রায় ২৬ হাজার বাঙালি পরিবার গুচ্ছগ্রাম নামক বন্দি শিবিরে মানবেতর জীবন যাপন করছে। সরকার তাদের জন্য প্রতি মাসে গম ও চাউল মিলে ৮৬ কেজি খাদ্যশস্য বরাদ্দ দিয়ে থাকে। এ সুযোগে কিছু অসাধু লোক নিরীহ গুচ্ছগ্রামের বাসিন্দাদের জিম্মি করে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ খাদ্যশস্য পাচার করে আসছে।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে