চট্টগ্রামে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সালাউদ্দিনের আদালতে মামলাটি করেন মামুন আলী নামে এক ব্যবসায়ী। আদালত মামলাটি এফআইআর হিসেবে হালিশহর থানায় রেকর্ড করার নির্দেশ দেন।

যদিও আদালত প্রথমে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিটকে তদন্তের মৌখিক নির্দেশ দেন। এ আদেশ শুনে বাদীপক্ষের আইনজীবীরা ক্ষিপ্ত হয়ে যান। তারা অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে থানায় রেকর্ড করার জন্য নির্দেশ দেয়ার দাবি জানান। এ সময় আইনজীবীরা বিচারককে উদ্দেশ্যে করে নানা মন্তব্যও করেন। একপর্যায়ে বিচারক বিব্রত হয়ে এজলাস ছেড়ে চলে যান।

এ সময় আইনজীবীরা নানা স্লোগান দেন। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর পুনরায় এজলাসে আসেন বিচারক। এরপর তিনি অভিযোগটি সরাসরি হালিশহর থানার পুলিশকে এফআইআর হিসেবে নিতে আদেশ দেন। ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক আইনজীবী ও বিচার সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী আশরাফুর রহমান বলেন, আমরা মামলাটি এফআইআর আদেশ জন্য আবেদন করেছিলাম। কিন্তু আদালত প্রথমে পিবিআইকে তদন্তের আদেশ দেন। এরপর আমরা পুনরায় জোর দাবি জানাই এবং বলি প্রয়োজনে আমরা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে যাব। পরবর্তীতে আদালত এফআইআর আদেশ দিয়েছেন।

নগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) এ এ এম হুমায়ুন বলেন, হট্টগোল ও স্লোগান দেওয়ার খবর পেয়ে ওই আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরে আর অপ্রীতিকর কিছু হয়নি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে