খাগড়াছড়ি কারাগার থেকে পালানো দুই হাজতির ১ জন আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়ে যাওয়া দুই হাজতির একজনকে আটক করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে পালিয়ে যায় দুই হাজতি। পরে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়।

জানা গেছে, কারাগারের ভেতরের একটি পাশের অংশে দায়িত্বে থাকা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে দুই আসামি একসঙ্গে দেওয়াল টপকে পালিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে পরে কারা প্রশাসন এবং পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, পালিয়ে যাওয়া দুই আসামির মধ্যে রাজিব হোসেন নামের একজনকে শহরের টিএনটি গেইট এলাকা থেকে পুনরায় আটক করা হয়েছে। তবে অপর আসামি শফিকুল ইসলাম এখনো পলাতক রয়েছেন। তাকে আটকে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

পলাতক শফিকুল ইসলাম জেলা সদরের ইসলামপুর এলাকার বাসিন্দা। দুজনেই সদর থানার মামলার আসামি। শফিকুল ইসলাম চুরির মামলা এবং রাজিব হোসেন দাঙ্গাহাঙ্গামা মামলার আসামি।

এদিকে খাগড়াছড়ি কারাগার থেকে হাজতি পালনোর ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাসান মারুফকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে