কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ব্যাংক এশিয়ার এজেন্ট শাখায় ঢুকে ম্যানেজারকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশ্রাফুল ইসলাম এক যুবককে আটক করা হয়েছে।
গতকাল সোমবার (২০ এপ্রিল) দুপুর ৩টার দিকে উপজেলার বক্সগঞ্জ বাজার এজেন্ট শাখায় এ ঘটনা ঘটে।
আটক আশ্রাফুল ইসলামের বাড়ি বগুড়া সদর উপজেলার চান্দাইল এলাকায়। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মন্নারা বাজারে একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন।
ভুক্তভোগী ব্যাংক ম্যানেজারের নাম রাশেদা আক্তার লাকী (৩৫)। তিনি উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, অভিযুক্ত আশ্রাফুল ইসলাম নিয়মিত ব্যাংক এশিয়ার বক্সগঞ্জ বাজার শাখায় লেনদেন করতেন। কিছুদিন আগে ব্যাংকিং সময় শেষ হওয়ার পর লেনদেন করতে গেলে ম্যানেজার লাকীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। সেই ঘটনার জের ধরে সোমবার দুপুরে তিনি ছুরি নিয়ে ব্যাংকে প্রবেশ করেন।
এ সময় ম্যানেজারকে একা পেয়ে আশ্রাফুল ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন। পরে স্থানীয়রা লাকীর চিৎকার শুনে এগিয়ে এসে আশ্রাফুলকে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।
গুরুতর আহত অবস্থায় ব্যাংক ম্যানেজার রাশেদা আক্তার লাকীকে উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
২১ ঘণ্টা আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে