ভোট শেষে চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে খুন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে এক চেয়ারম্যান প্রার্থীর সফুর আলম (৩৫) সমর্থককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ঈদগাঁও ইউনিয়নের পশ্চিম পোকখালীতে এ ঘটনা ঘটে।

নিহত সফুর আলম পোকখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মামমোরাপাড়ার নুর উদ্দিনের ছেলে। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেবের (টেলিফোন) সমর্থক।

প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারম্যান প্রার্থী ও সৌদি আরবের মক্কা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলমের (মোটরসাইকেল) কয়েকজন সমর্থক ভোটগ্রহণ শেষে আবু তালেবের সমর্থক দেলোয়ার হোসেনকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রাখেন। এ ঘটনায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

দেলোয়ার হোসেন বলেন, ভোটগ্রহণ শেষে তিনি একটি বাড়িতে খাবার খেতে গেলে মোটরসাইকেল প্রতীকের কর্মী-সমর্থকেরা তাকে আটকে রাখেন। খবর পেয়ে তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে গেলে সফুর আলমকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত সফুরকে বিকেল পাঁচটার দিকে ঈদগাঁও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রার্থী আবু তালেব বলেন, তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী শামসুল আলমের কর্মীরা পরিকল্পিতভাবে সফুর আলমকে ছুরিকাঘাতে খুন করেছেন। এ হত্যাকাণ্ডের বিচার চান তিনি।

এ ব্যাপারে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করেও চেয়ারম্যান প্রার্থী শামসুল আলমের বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোন বন্ধ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযুক্ত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে