নোয়াখালীতে মোবাইল নেটওয়ার্কের অবনতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বন্যায় ফেনীতে মোবাইল নেটওয়ার্কের উন্নতি সামান্য হলেও অবনতি হয়েছে নোয়াখালীতে। জেলার ২৮ শতাংশ সাইট অচল হয়ে পড়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সোমবার (২৬ আগস্ট) পর্যন্ত সর্বশেষ এক হিসেব থেকে জানা যায়, নোয়াখালীর ১১৫১টি সাইটের মধ্যে বর্তমানে ৩২২টি সাইট অচল হয়ে পড়েছে।

এদিকে বন্যা দুর্গত ফেনীতে ৯০ শতাংশের বেশি সাইট অচল থাকলেও বর্তমানে তা ৮০ শতাংশে উন্নীত হয়েছে। জেলার মোট ৬৫৩টি সাইটের মধ্যে ১২৯টি সচল হয়েছে।

বন্যা আক্রান্ত ১০টি জেলার মধ্যে খাগড়াছড়ির ২৬ শতাংশ সাইট অচল হয়ে পড়ে। বর্তমানে অচল সাইটের সংখ্যা ৮.৩ শতাংশে উন্নীত হয়েছে।

কুমিল্লাতে ১২৪টি সাইট অচল রয়েছে। এছাড়া লক্ষ্মীপুরে ৬১টি, চট্টগ্রামে ৪২টি, খাগড়াছড়িতে ১৯টি, ব্রাক্ষ্মণবাড়িয়া ১৩টি, সিলেটে ৯টি, মৌলভীবাজারে ৭টি, হবিগঞ্জে ৭টি ও কক্সবাজারে ৪টি সাইট অচল রয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে