প্রতিবেদক, রাজনীতি ডটকম

বান্দরবান জেলার রুমা উপজেলায় গহীন জঙ্গলে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএ) গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) তিন সদস্য নিহত হয়েছেন। রবিবার (২৪ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী কেএনএর গোপন আস্তানায় অভিযানে চালায়। এ সময় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন কেএনএ সদস্য নিহত হয়েছেন। সেখান থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ওই এলাকায় অভিযান চলমান রয়েছে।
জানা যায়, বান্দরবান কেন্দ্রিক তৎপরতা চালানো বিচ্ছিন্নতাবাদী আঞ্চলিক সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র শাখা কেএনএ। বেশ কিছুদিন ধরেই ওই অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তারা। নিরাপত্তা বাহিনী সাঁড়াশি অভিযান চালানোর পর বেশ কিছুদিন নিরব থাকলেও সাম্প্রতিক সময়ে আবারও তাদের তৎপরতা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
১ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
১ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে