বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে পাঁচ দিন ধরে নিখোঁজ থাকা আয়ুষ দাশ নামের আড়াই বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার লাশের অর্ধেক মাটিচাপা দেওয়া ছিল। আজ শুক্রবার আলীকদম বাজারের হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আয়ুষ দাশ আলীকদম বাজারের হিন্দুপাড়া এলাকার শংকর দাশের ছেলে। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ সেপ্টেম্বর দুপুরে আলীকদম মাছবাজারে পাশে মুরগির দোকানের ক্লোজড সার্কিট ক্যামেরায় (সিসি ক্যামেরা) আরাফাত (৭) নামের এক শিশুর সঙ্গে আয়ুষ দাশকে দেখা যায়। তারা হাত ধরাধরি করে হাঁটছিল। পরে আয়ুষকে আর খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজের পাঁচ দিন পর হিন্দুপাড়া এলাকার ছড়ার বালিতে আয়ুষ দাশের লাশ অর্ধেক পোঁতা দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এটি হত্যাকাণ্ড কি না, তা জানতে পারেনি পুলিশ।

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
১ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
১ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে