চাঁদপুরে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে রাষ্ট্রদ্রোহী উসকানিমূলক কর্মকাণ্ড এবং জননিরাপত্তা বিঘ্ন ঘটানোর সঙ্গে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চারজন ওয়ার্ড মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- চান্দ্রা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি খাজা আহমদ পাটোয়ারী (৬৫), ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাজী আলী আহমদ (৬০), একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৫০) ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম (৬৯)।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) রাশেদুল হক চৌধুরী জানান, গত ১৫ আগস্ট রাষ্ট্রদ্রোহী উসকানিমূলক কর্মকাণ্ড এবং নাশকতার অভিযোগ থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, যেকোনো অপরাধ নির্মূলে পুলিশের জিরো টলারেন্স ভূমিকা থাকবে। একইসঙ্গে জনমনে স্বস্তি ফেরাতেও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে পুলিশ।

এদিকে, জননিরাপত্তা বিঘ্ন ও বিশেষ ক্ষমতা আইনের ধারায় গ্রেপ্তার হওয়া আসামিদের পুলিশি নিরাপত্তায় জেলহাজতে পাঠানো হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে