ফেনী প্রতিনিধি

ফেনীতে রেল ক্রসিং পারাপারের সময় যাত্রীবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বরিশালের উজিরপুরের কাউয়ারান্থা এলাকার আবুল হাওলাদারের ছেলে ও দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক মো. মিজান (৩২), কুমিল্লার লাকসাম উপজেলার মনোহর পুর গ্রামের আমিন হোসেনের ছেলে আবুল খায়ের মিয়া (৪০) ও তার ছেলে আশিক (১৪)। তারা বাবা- ছেলে দুইজন ওই ট্রেনের যাত্রী ছিলেন এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের নুরুল হকের ছেলে দিল মোহাম্মদ (২৩), একই গ্রামের রুহুল আমিনের ছেলে মোহাম্ম রিপাত (১৭) ও মোহাম্মদ ইয়াসিনের ছেলে মো. সাজ্জাদ (১৮)।
তারা কুমিল্লার হাসানপুর স্টেশন থেকে ট্রেনের ইঞ্জিনের সামনে বসে ঈদের বাজার জন্য চট্টগ্রাম যাচ্ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মেইল ট্রেনটি শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে ফেনীর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি রেললাইন থেকে সটকে পড়ে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দুজনকে ফেনী জেনারেল হাসপাতালে ও কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফেনী রেলওয়ে পুলিশেরসহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম বলেন, ঘটনাস্থল থেকে মিজান ও আবুল খায়েরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আশিক (১৪) নামের আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে শুনেছি। বাকি তিনজনও হাসপাতালে মারা যান।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, ঘটনার সময় দায়িত্বরত গেটম্যান অনুপস্থিত ছিলেন বলে রেলপুলিশ থেকে জানতে পেরেছি। এ বিষয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে