ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত উত্তরা ব্যাংকের এক কর্মকর্তা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাতে তাকে কুপিয়ে জখম করা হয়। পরে মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ব্যাংক কর্মকর্তার নাম আরিফুল ইসলাম (৪৫)। তিনি উত্তরা ব্যাংকের গোপীনাথপুর ইউনিয়ন শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিংলু গ্রামে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, সোমবার রাতে কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে আরিফুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে মঙ্গলবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, আরিফুল ইসলাম ও আলী হোসেন (৪৮) নামের এক ব্যক্তি গোপীনাথপুরে একই বাড়িতে বসবাস করতেন। আলী হোসেন উত্তরা ব্যাংক থেকে সাত থেকে আট লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এ ঋণকে কেন্দ্র করে তাদের মধ্যে পূর্ববিরোধ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হামলার পর গুরুতর আহত আরিফুল ইসলামকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত আলী হোসেন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ব্যাংক কর্মকর্তার সঙ্গে তার বিরোধের বিষয়টি সামনে রেখে ঘটনার তদন্ত করা হচ্ছে।

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।
৫ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৬ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
২১ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে