চট্টগ্রাম ব্যুরো

বিএনপির সংসদ সদস্য প্রার্থীর জনসংযোগে গুলিতে একজন নিহতের ঘটনার একদিনের মাথায় চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় ফের গুলির ঘটনা ঘটেছে। এবারে গুলিবিদ্ধ হয়েছেন একজন অটোরিকশাচালক।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বায়েজিদের চালিতাতলী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন আহত ওই চালক। এ বিষয়ে এখনো কোনো তথ্য পায়নি বলে জানিয়েছে পুলিশ।
আহত ইদ্রিস আলী (৩৭) নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজার এলাকার মৃত ইউসুফের ছেলে। আগে থেকেই কাটা বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চালিতাতলী এলাকায় অটোরিকশা চালানোর সময় ইদ্রিস আলীকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এতে তিনি হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানিয়েছে, ইদ্রিস আলী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে যান। তার বাম পা গুলিবিদ্ধ ছিল। ওই পা আগে থেকেই কাটা ছিল। হামলাকারী কে বা কারা, সে বিষয়ে ইদ্রিস কিছু জানাতে পারেননি।
জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে চালিতাতলী ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বুধবার সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী থানার খোন্দকারাবাদ ফতেপুকুর এলাকায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপিঘোষিত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগে গুলির ঘটনা ঘটে। এ সময় বিএনপে নেতা এরশাদ উল্লাহসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গুলিবিদ্ধ বিএনপি কর্মী সারোয়ার হোসেন বাবলা নিহত হয়েছেন।

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
২ দিন আগে