সাজেক ভ্রমণে তিন দিনের নিষেধাজ্ঞা

খাগড়াছড়ি প্রতিনিধি

সাজেক ভ্যালিতে আগামী ৩ দিন পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। আজ মঙ্গলবার সকালে রাঙামাটিতে আইনশৃঙ্খলা সভায় এই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, পরিস্থিতি বিবেচনায় সাজেকে আগামী ৩ দিন (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) পর্যটকদের না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এদিকে ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা’র ডাকে পার্বত্য চট্টগ্রামে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধের কারণে তিন দিন সাজেকে আটকে পড়েছিলেন ১৪০০ পর্যটক। আজ সকাল ৭টার দিকে সেনাবাহিনীর সহায়তায় তাঁরা ১১২টি পিকআপ (চাঁদের গাড়ি), ২৩টি সিএনজিচালিত অটোরিকশা ও ১০৯টি মোটরসাইকেলে করে ১৪০০ পর্যটক খাগড়াছড়ি ফিরেছেন।

সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি ফিরেছেন সাজেকে আটকে পড়া ১৪০০ পর্যটকসেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি ফিরেছেন সাজেকে আটকে পড়া ১৪০০ পর্যটক এর মধ্যে আজ দুপুরে সাজেক থেকে ব্যক্তিগত গাড়িযোগে খাগড়াছড়ি আসার পথে তিন পর্যটকের গতিরোধ করে অপহরণ ও মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়। তবে অপহরণের কিছুক্ষণ পরই পুলিশের কল পেয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। অপহৃত ব্যক্তিরা খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে ঘটনার বর্ণনা দেন। পরে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশকে নির্দেশ দেন।

উল্লেখ্য, রাঙামাটি জেলায় সাজেকের অবস্থান হলেও সাজেক ভ্রমণ করতে খাগড়াছড়ির দীঘিনালা দিয়ে সেখানে যেতে হয়। ১৯ সেপ্টেম্বর বিকেলে খাগড়াছড়ি শহরে পাহাড়ি-বাঙালি উত্তেজনা শেষে রাতভর গোলাগুলির ঘটনার মধ্যে তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে