বান্দরবানে যৌথ অভিযানে কেএনএ’র সদস্য নিহত

বান্দরবান প্রতিনিধি
মরদেহের প্রতীকী ছবি

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ এর সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এর এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে।  

সোমবার (২২ এপ্রিল) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়া এলাকায় আজ (সোমবার) সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মির একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তবে ওই সদস্যের নাম, পরিচয় ও কয়টি অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে তা জানা যায়নি।

প্রসঙ্গত, ২০২২ সালের অক্টোবর থেকে কেএনএফ ও যৌথ বাহিনী অভিযানে এ পর্যন্ত ৬ সেনা সদস্য নিহত ও কেএনএফ’র সদস্যসহ নিহত হয় আরো ১৭ জন, আহত হয়েছে অর্ধ শতাধিক এবং অপহরণের শিকার হয় অন্তত ৩০ জন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে