পাহাড় কেটে প্লট বিক্রি, চসিকের দুই কাউন্সিলরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে পাহাড়-টিলা কেটে প্লট বিক্রির অভিযোগে সিটি করপোরেশনের (চসিক) দুই কাউন্সিলরের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় দুই কাউন্সিলরসহ চারজনকে এজাহারনামীয় এবং ৪০-৫০ জনকে অজ্ঞাতপরিচয়ে আসামি করা হয়। নগরীর আকবর শাহ থানায় এ মামলা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন বাদী হয়ে বুধবার রাতে মামলাটি করেন।

দুই কাউন্সিলর হলেন, চসিকের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বরখাস্ত হওয়া ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. জহুরুল আলম জসিম এবং ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র, ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। মামলার অন্য দুই আসামি হলেন, মিরপুর মালিক কল্যাণ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সভাপতি জাহাঙ্গীর আলম (৫৫), সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন (৫৫)।

এর আগেও জহুরুল জসিমের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর পাহাড় কাটা, জলাশয় ভরাটের দায়ে একাধিক মামলা ও জরিমানা করে। এছাড়াও তার বিরুদ্ধে আকবর শাহ, পাহাড়তলী, খুলশীসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় অন্তত ৪০টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অভিযোগ আগে থেকেই ছিল। ২০২৩ সালে অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সাংবাদিক ও পরিবেশকর্মীদের ওপর হামলার মামলায় চলতি বছরের ২৪ জানুয়ারি তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরখাস্ত করে। গত ১২ আগস্ট তাকে স্থায়ীভাবে বরখাস্ত করে মন্ত্রণালয়।

মামলায় উল্লেখ করা হয়, উল্লিখিত ১ থেকে ৪ নম্বর আসামিরা অজ্ঞাতপরিচয়ের ৪০-৫০ জনের একটি সিন্ডিকেট তৈরি করে পরিবেশ অধিদপ্তরের নির্দেশ অমান্য করে ছাড়পত্র ছাড়া মিরপুর মালিক কল্যাণ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড নামে আবাসন প্রকল্প স্থাপন করে। অবৈধভাবে পাহাড় কেটে প্রায় ৪-৫ একর জমির মধ্যে ২৫০টি প্লট তৈরি করে বিক্রি করে আসছে তারা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে