খাগড়াছড়িতে বাবুর্চিকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় স্বর্ণ কুমার ত্রিপুরা (৪৫) নামে এক ব্যক্তি দূর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে দীঘিনালা উপজেলা সদরের পোমাং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার রাতে স্বর্ণ কুমার গ্রাম পাহারা দিচ্ছিলেন, পাহারা দেওয়ার সময় দুবৃর্ত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। স্বর্ণ কুমার ত্রিপুরা তিন সন্তানের জনক। তিনি এলাকার শান্তশিষ্ট ও ভদ্র একজন ব্যাক্তি এবং একজন নামকরা বাবুর্চি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাকারিয়া বলেন, সোমবার দিবাগত ভোরে খবর পেয়ে নিহতের বাড়ির খুব কাছ থেকে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা রিপলবাপ্পি চাকমা বলেন, নিহত ব্যক্তির শরীরের কয়েক গুলির দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে।

পুলিশ ধারণা করছেন, পূর্ব শত্রুতার জের ধরে তাকে ঠাণ্ডা মাথায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে দুবুর্ত্তরা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে