খাগড়াছড়িতে আমসহ ফলের উপর অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

খাগড়াছড়িতে স্থানীয় কৃষকদের উৎপাদিত আমসহ বিভিন্ন ফসলের উপর একই সঙ্গে তিনটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে চাঁদাবাজি ও অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমবায় সমিতি।

সোমবার (১০জুন) সকাল ১০ টায় শহরের শাপলাচত্বরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো.সহিদুজ্জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধন থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধসহ চার দফা আদায় না হলে খাগড়াছড়ি বাজার বয়কট ও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে। এ সময় টোল কেন্দ্র জেলা পরিষদ থেকে শুরু করে প্রশাসনিক কার্যালয় ঘেরাও হুঁশিয়ারি দেন বক্তারা।

বক্তারা আরো অভিযোগ করে বলেন, খাগড়াছড়ি থেকে এক গাড়ি আম অন্য জেলায় পাঠাতে অতিরিক্ত দশ থেকে বারো হাজার টাকা ব্যয় হয়। অতিরিক্ত টোল আদায়ের কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এখানে আসতে অনীহা প্রকাশ করছেন। ফলে আম বাগানিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেওয়া হয়।

এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমবায় সমিতির উপদেষ্টা অনিমেষ চাকমা রিংকু, সভাপতি তরুণ আলো দেওয়ান, খাগড়াছড়ি মারমা ফলদ বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুশি চৌধুরী, সাবেক সভাপতি অ্যাডভোকেট জ্ঞান জ্যোতি চাকমা, খাগড়াছড়ি পার্বত্য ফল উৎপাদন ও বিপণন সমবায় সমতিরি সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, দক্ষিণ খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমিতির সভাপতি আবু তাহের ও পানছড়ি ফলদ বাগান মালিক সমিতির সভাপতি দেবাশীষ চাকমা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসন এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্টদের নিয়ে বসে অতিরিক্ত টোল আদায়ের ব্যাপারে সমাধানের আশ্বাস দেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে