নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর ও কবিরহাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১০ এপ্রিল) দুপুর দেড়টা থেকে ৩টার মধ্যে ঘটনা দুইটি ঘটে।
এ ঘটনায় দুইজন মারা যায় সদর উপজেলায় এবং একজন মারা গেছে কবিরহাট উপজেলায়। এছাড়া কবিরহাটে একটি পিকআপভ্যানে আগুন ধরিয়ে দিয়েছে স্থানীয় বাসিন্দারা।
নিহতরা হলেন- সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের মো. নেসার (৪৫), চর জব্বর ইউনিয়নের মো. সাবিক (২০)। কবিরহাট উপজেলার ভূঁইয়ারহাট এলাকার মো. জোবায়ের হোসেন (৭)। আর আহত ব্যক্তি হলেন- মধ্যম বাগ্গার মো. আলী (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের হেরেংহি রোডের মাথায় মান্নানগর-চর জব্বর সড়কে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন ট্রাকের এক সহকারী। আহত ব্যক্তিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, বিকেল ৩টার দিকে কবিরহাট উপজেলার ভূঁইয়ার হাট বাজার এলাকায় একটি পিকআপভ্যানের ধাক্কায় সাত বছর বয়সী শিশু জোবায়ের নিহত হয়েছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে পিকআপভ্যানটিতে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক জানান, একটি ট্রাক চর জব্বারের দিক থেকে মান্নান নগরের দিকে যাওয়ার সময় হেরেংগি রোডের মাথায় পৌছাঁলে অন্য একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান এবং আহত হন একজন। পরে খবর পেয়ে পুলিশ ট্রাক দুইটি জব্দ করেছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, কবিরহাটে পিকআপভ্যানের ধাক্কায় শিশু নিহত হয়েছে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে