বান্দরবান পার্বত্য জেলা পরিষদে অবস্থান ধর্মঘট প্রত্যাহার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দুর্নীতিবাজ চেয়ারম্যান ও সদস্যদের অপসারণের দাবিতে গত ৩ দিন ধরে চলতে থাকা অবস্থান ধর্মঘটের অবসান ঘটেছে। ফলে কার্যালয়টিতে ফিরেছে কর্ম চঞ্চলতা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের হস্তক্ষেপে এ অবস্থান ধর্মঘটের অবসান হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট সোমবার থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দ্রুত পরিবর্তনের দাবিতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে অবস্থান ধর্মঘট পালন করে বৈষম্য বিরোধী জনতা। এনিয়ে গত তিন দিন ধরে কর্মকর্তা-কর্মচারিরা অফিসের স্বাভাবিক কার্যক্রম সম্পন্ন করতে না পারায় স্থবির অবস্থা বিরাজ করছিল জেলার অন্যতম প্রধান এই কার্যালয়টিতে। এর আগে এই কার্যালয়টিতে দীর্ঘ ১৫ বছর ধরে দুর্নীতিবাজ চেয়ারম্যান ক্যা শৈ হ্লাসহ সদস্যরা বৈষম্যমূলক নিয়োগ, অস্তিত্ববিহীন ভুয়া প্রকল্প বানিয়ে সরকারি টাকা আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতিতে লিপ্ত আছেন। এ সমস্ত অপকর্ম ও দুর্নীতি বৈধ করতে গত তিন দিন ধরে চেয়ারম্যান ক্যা শৈ হ্লা অফিসে না এসেও আত্ম-গোপন থাকা অবস্থায় সরকারি ফাইলে স্বাক্ষর করে যাচ্ছিলেন। এরুপ ফাইলে স্বাক্ষর করা বন্ধ ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান ও সদস্যদের দ্রুত পরিবর্তন করে নতুন চেয়ারম্যান-সদস্য নিয়োগের দাবিতে গত ১২ আগস্ট সকাল ৮টা থেকে অবস্থান ধর্মঘট করছিলেন বান্দরবানের সচেতন নাগরিক সমাজ।

এ বিষয়ে বান্দরবান সচেতন নাগরিকের পক্ষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান বলেন, জেলা প্রশাসক বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি। তার কথায় আশ্বস্ত হয়ে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, অবস্থান ধর্মঘটের বিষয়ে পর্যবেক্ষণ করে সময়মতো রিপোর্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবকে অবহিত করার পর এই বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস পাওয়া গেছে। বান্দরবান পার্বত্য জেলাপরিষদে অতিদ্রুত পরিবর্তনের সিদ্ধান্ত আসবে বলে জানান তিনি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে