চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুন) বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা এলাকার গোগড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক যাত্রী আহত হয়েছেন।
হাজীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার বাকিলা ইউনিয়নের গোগড়া এলাকার হওলাদার বাড়ির রফিকুল ইসলামের ছেলে মো. সবুজ হোসেন (২৪), চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার আবুল খায়েরের ছেলে মো. মুজাম্মেল এবং তার স্ত্রী পিংকি বেগম।
বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আজ বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা এলাকার গোগড়া নামক স্থানে চাঁদপুর থেকে হাজীগঞ্জগামী বালুবাহী ট্রাক চাঁদপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সবুজ নিহত হন। এ সময় আহত আরও তিনজনকে সদর হাসপাতালে প্রেরণ করা হলে দুইজন মারা যান।
হাজীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, ঘটনার খবর পেয়ে বালুবাহী ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে