বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি,টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় ২ মামলায় কুকি-চিনের ৫২ সদস্যের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পুলিশের ৫ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে দুপুর সাড়ে ১২টায় আসামিদের বান্দরবান কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হলে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইন ২ দিন করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের জিআরও বিশ্বজিত সিংহ জানান, ২টি মামলায় ৫৩ জনের ৫ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে ৫৭ জন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে ৫২ জনের ২ দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর ও একজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। অন্য ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী কাজী মহতুল হোসাইন যত্ন জানান, রুমা থানার মামলা নম্বর ৪/২০২৪ ও ৭/২০২৪ দুইটি মামলায় আসামিদের রিমান্ড আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের আবেদন শুনানি শেষে ১ জন প্রেগন্যান্ট আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি এবং বাকিদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর ও চারজনকে কারাগারে পাঠায় আদালত।
এর আগে এর আগে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি মসজিদে হামলা,টাকা-অস্ত্র লুট ও ব্যংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় ৬৬ জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছে আদালত।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে