চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে আগামী ৩ নভেম্বর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন শপথ নেবেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শপথ গ্রহণের সময়সূচি ঘোষণা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে শপথ পাঠ করাবেন স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, ৩ নভেম্বর বেলা সাড়ে ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে আরেক অফিস আদেশে সিটি করপোরেশনের নতুন মেয়র শাহাদাত হোসেনকে সম্পত্তির বিবরণসংবলিত হলফনামা জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) ইসির কর্মকর্তারা জানান, আদালতের রায়ের পর আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে নির্বাচন শেষ হওয়ার তিন বছরের বেশি সময় পর বিএনপির প্রার্থী শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
উল্লেখ্য, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি চসিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে তাকে ১ অক্টোবর (মঙ্গলবার) মেয়র ঘোষণা করেন আদালত। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশন সচিবকে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেন।
২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের ওই নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পাওয়ায় নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়। ঘোষণা অনুসারে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়রপ্রার্থী শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ৫২ হাজার ৪৮৯ ভোট।

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
১ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
১ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে