কক্সবাজার স্পেশাল ট্রেনের সময় বাড়ল আরও ১ মাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার স্পেশাল ট্রেন চলাচলের সময় এক মাস বাড়িয়েছে । রেলওয়ের পূর্বাঞ্চলের এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে। চিঠিতে বলা হয়, যাত্রী চাহিদার প্রেক্ষিতে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত কক্সবাজার স্পেশাল ট্রেন চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে।

এর আগে, চলতি বছর ঈদুল ফিতরের আগে ৮ এপ্রিল থেকে চট্টগ্রাম-কক্সবাজার স্পেশাল ট্রেনটি যাত্রীবাহী ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে। যাত্রী চাহিদা থাকায় ঈদের পর টানা ৫২ দিন যাত্রী পরিবহন করে স্পেশাল ট্রেনটি। পরে ক্রু ও ইঞ্জিন সংকটের কারণ দেখিয়ে ৩০ মে থেকে সার্ভিসটি বন্ধ করে দেয় রেলওয়ে। ঈদুল আজহার সময় ১২ জুন থেকে ঈদ স্পেশাল হিসেবে ট্রেনটি ফের চালু করা হয়।

কক্সবাজার স্পেশাল ট্রেনে আসনসংখ্যা ৭৪৩ টি। কোচ রয়েছে ১৬ টি। স্ট্যান্ডিং টিকিট ছাড়া প্রতিদিন আয় ১ লাখ ৭৬ হাজার ৩৫০ টাকা। টিকিট বেশি বিক্রি হলে আয়ও বেড়ে যায়। এ রুটে যাত্রীদের চাহিদা রয়েছে বেশি। টিকিট বিক্রিও বেশি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে