চট্টগ্রাম থেকে হজের প্রথম ফ্লাইট যাবে কাল

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম থেকে হজযাত্রী পরিবহনের প্রথম ফ্লাইটটি মঙ্গলবার (১৪ মে) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। এদিন রাত ৩টা ৫০ মিনিটে ৪১৯ হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি মদিনার উদ্দেশে ছেড়ে যাবে।

ইতোমধ্যে হজযাত্রী পরিবহনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বাংলাদেশ বিমানের চট্টগ্রামের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন বিষটি নিশ্চিত করেছেন।

বিমান সূত্র জানায়, চট্টগ্রাম থেকে এবার ৮ হাজারের বেশি হজযাত্রী পরিবহনের প্রস্ততি নিয়েছে বাংলাদেশ বিমান। ২২টি ফ্লাইটের মাধ্যমে এসব হজযাত্রী পরিবহন করা হবে। এরমধ্যে ২০টি ফ্লাইট জেদ্দা এবং দুটি ফ্লাইট মদিনা যাবে।

মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, এবার চট্টগ্রামের সব হজযাত্রী বাংলাদেশ বিমানই পরিবহন করবে।

চট্টগ্রাম থেকে ২২টি হজ ফ্লাইট এবার যাত্রী পরিবহন করবে। কোনো হজযাত্রী অন্য এয়ারলাইন্স ব্যবহার করতে চাইলে ঢাকা হয়ে জেদ্দা বা মদিনায় যেতে হবে।

‘হাব’ চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী সদস্য মোহাম্মদ মাসুম জানান, এ বছর বাংলাদেশের মোট ৮৩ হাজার ২০২ জন হজযাত্রী সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে যাওয়ার কথা রয়েছে। তবে প্রতিটি এজেন্সিতে হাজিদের দেখভাল করার জন্য লোকবলসহ এই সংখ্যা প্রায় ৮৫ হাজারের বেশি হবে। মোট হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৩০৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৮ হাজার ৮৯৫ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ পালিত হতে পারে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে