একাদশে ভর্তিতে ৩য় আবেদনে সতর্ক হওয়ার আহ্বান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

একাদশ শ্রেণির ভর্তির (২০২৪-২৫) শিক্ষাবর্ষে প্রথম ও ২য় মেধাতালিকা প্রকাশের পর অনেক শিক্ষার্থীর মুখে হাসি ফুটলেও একাংশ ভুগছে হতাশায়। কেননা প্রতিবছরের মত এবারও নগরের খ্যাতিমান সরকারি কলেজগুলোতে জিপিএ-৫ প্রাপ্তরাই ঠাঁই করে নিয়েছে।

শনিবার (৬ জুলাই) চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মেইন গেইটের বিপরীতে পাঁচলাইশ এলাকায় অবস্থিত কলেজ মিলনায়তনে একাদশে ভর্তি বিষয়ক নানা সমস্যা সমাধানে আলোচনা করেন।

বিশেষ করে সরকারি কলেজের বিজ্ঞান শাখায় প্রকাশিত এই ফলাফলে হাজারো শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পাওয়া প্রায় ৪০৭ জন বিজ্ঞান শিক্ষার্থী কোন কলেজের তালিকায়ই আসেনি। কাঙ্ক্ষিত কলেজে সুযোগ না পেয়ে হতাশায় থাকা শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভার আয়োজন করেছে নগরের ডিজিটাল কলেজখ্যাত শিক্ষাবোর্ড অনুমোদিত কলেজ অব সায়েন্স বিজনেস অ্যান্ড হিউমেনিটিজ (সিএসবিএইচ)।

শিক্ষার্থীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে সিএসবিএইচ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেহরাব মাসুক বলেন, প্রথম ও ২য় আবেদনে কলেজ পছন্দক্রম নির্বাচনে এসএসসিতে শিক্ষার্থীর প্রাপ্ত গ্রেড পয়েন্ট বিবেচনায় না রাখা, কলেজের শিক্ষার পরিবেশ ও মান এবং বাসা থেকে দূরত্ব ইত্যাদি বিবেচনায় না আনার কারণে এই জটিলতার সৃষ্টি হয়েছে। তাই ৩য় আবেদনে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। যেহেতু এটি আবেদনের শেষ সুযোগ, তাই বুঝে-শুনে পছন্দক্রম দিয়ে আবেদন করা হবে বুদ্ধিমানের কাজ। অন্যথায় আবারও ফল বিপর্যয় ঘটতে পারে।

তিনি আরও বলেন, সরকারি কলেজে পড়ার সুযোগ না পেলেও উন্নত শিক্ষার পরিবেশ, নিয়মিত ক্লাস গ্রহণ, মাল্টিমিডিয়া প্রযুক্তির মাধ্যমে ক্লাসনির্ভর পাঠদান, মেধাবী শিক্ষক কর্তৃক ছাত্র-ছাত্রীদের নিবিড় পরিচর্যা, দ্রুত সিলেবাস সমাপণ ও বোর্ড অনুরূপ পরীক্ষা গ্রহণ ইত্যাদি ব্যতিক্রমী পাঠপদ্ধতি সম্পন্ন প্রাইভেট কলেজ চট্টগ্রামে রয়েছে। তাই মেধাতালিকায় আসা কলেজ যাদের পছন্দ হয়নি এবং যারা এতে নিশ্চায়ন করেনি, তারা ৯ ও ১০ জুলাই ৩য় আবেদন করার সময় পছন্দক্রমে যে কলেজের নাম প্রথম দিকে রাখবে, সে কলেজেই শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এক্ষেত্রে চট্টগ্রামের সচেতন অভিভাবকদের আস্থা অর্জনকারী কলেজ অব সায়েন্স বিজনেস অ্যান্ড হিউমেনিটিজ হতে পারে একমাত্র পছন্দ।

সিএসবিএইচ কলেজে এসএসসি-তে জিপিএ ৪.৫ পাওয়া শিক্ষার্থী ভর্তি হয়ে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হচ্ছে। বিগত বছরসমূহে শতশত শিক্ষার্থী এ+/এ অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মেরিন একাডেমী, সেনা, নৌ ও বিমানবাহিনীতে সদর্পে ঠাঁই করে নিয়েছে। তাই সরকারি-বেসরকারি মুখ্য বিষয় নয়, নিয়মিত ক্লাস করলে এবং মনযোগী হলে প্রাইভেট কলেজ থেকেও ভালো ফলাফল করা সম্ভব।

এ বিষয়ে সহযোগিতার জন্য সরাসরি অফিসে বা হটলাইন ০১৮৮১-৫৬৪৫০৫ নম্বরে যোগাযোগ করে বা সিএসবিএইচ ফেসবুক পেইজে বিস্তারিত জানা যাবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে