মীরসরাইয়ে পণ্যবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের মীরসরাইয়ে পূর্বাঞ্চল রেলওয়ের একটি পণ্যবাহী ট্রেনের বগি (৬০৩) লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণে আফ-লাইনে (ঢাকামুখী) ট্রেন চলাচল বন্ধ ছিল। ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

চিনকি আস্তানা রেল স্টেশন কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, দুপুরের দিকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কনটেইনারবাহী ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। চট্টগ্রাম থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার করা হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে