১০ হাজার গাছের চারা রোপন করবে রাঙামাটি সড়ক বিভাগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ জুন ২০২৪, ১৮: ০০

‍"করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা" বিশ্ব পরিবেশ দিবসের এইবারের শ্লোগানকে ধারণ করে সড়কগুলোর পাশে বিভিন্ন প্রজাতির ১০ হাজার বৃক্ষ সৃজনের উদ্যোগ নিয়েছে রাঙামাটি সড়ক বিভাগ।

রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাঙামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক, রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক, ঘাগড়া -বাঙালহালিয়া আঞ্চলিক সড়ক, বাঙালহালিয়া- রাজস্থলী জেলা মহাসড়ক, বগাছড়ি -নানিয়ারচর সড়কের ১৮০ কি:মি: সড়কের বিভিন্ন উপযুক্ত স্থানে ১০ হাজার ওষধি ও সৌন্দর্যবর্ধন গাছ রোপন করবেন সওজ। সড়ক বিভাগ জানিয়েছেন, জারুল, নিম, লাল সোনাইল, কৃষঞচূড়া, কাঞ্চন, কনকচূড়াসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো পরিকল্পনা রয়েছে। বিগত বছরেও বিভিন্ন সড়কে ৩ হাজার গাছ রোপন করা হয়েছে। সম্প্রতি বৃক্ষ সৃজন কার্যক্রমের উদ্বোধন করেন সওজ রাঙামাটি নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা এ উদ্যোগটি নিয়েছি। ভবিষ্যতেও আমাদের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।বাস্ততন্ত্র পুনরুদ্ধারে আমাদের অবশ্যই গাছ লাগাতে হবে। সেজন্য আমরা ওষধি ও সড়কের সৌন্দর্যবর্ধন করে এমন গাছ লাগাচ্ছি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে