আরও ৮৮ বিজিপি সদস্য পালিয়ে বাংলাদেশে

ডেস্ক, রাজনীতি ডটকম

মিয়ানমারের রাখাইনে সামরিক বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৮৮ সদস্য অস্ত্রসহ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোববার সকালে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী পার হয়ে তারা বাংলাদেশে ঢুকে পড়ে।

বেলা ১১টার দিকে সাবরাং ইউনিয়নের কাঞ্চন জেটি দিয়ে ওই বিজিপি সদস্যরা বাংলাদেশে প্রবেশ করে বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ কোস্টগার্ডের ৩টি বোট তখন টহল দিচ্ছিল সেখানে। ওই ৮৮ বিজিপি সদস্য অস্ত্রসহ তাদের কাছে আত্মসমর্পণ করে। পরে তাদের খাবার, ওষুধ ও অন্যান্য সহায়তা দেওয়া হয়।

পালিয়ে আসা বিজিপি সদস্যদের রামুর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। গতকাল শনিবার টেকনাফ সীমান্তের দুটি পয়েন্ট দিয়ে ৪০ বিজিপি সদস্য বাংলাদেশে প্রবেশ করে।

এর মধ্যে, আচার বুনিয়া সীমান্ত দিয়ে ১৪ জন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২২ বিজিপি বাংলাদেশে প্রবেশ করে। পরে নাজিরপাড়া দিয়ে আরও ৪ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নেন বলে জনপ্রতিনিধিরা জানান।

এ বিষয়ে মন্তব্যের জন্য জানতে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলেও, কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

এর আগে, বাংলাদেশে পালিয়ে আসা মোট ৬১৮ মিয়ানমারের নাগরিককে গত ১৫ ফেব্রুয়ারি ও ২৫ এপ্রিল দুই দফায় দেশে ফেরত পাঠানো হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে