চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতেএকটার দিকে নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম নগরের ডাবলমুরিং থানা পুলিশ। পরে তাকে ডাবলমুরিং থানায় নেওয়া হয়।
আরিফুল ইসলাম চৌধুরী ডাবলমুরিং থানার একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি। এ ছাড়া তিনি সীতাকুণ্ড থানায় একটি মামলার এজাহারভুক্ত আসামি বলে জানায় পুলিশ।
ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, গতকাল রাতে আরিফুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম নগরের মনছুরাবাদের এক আত্মীয়ের বাসায় অবস্থান করছেন এমন খবর পেয়ে তারা ওই বাসায় অভিযান চালান। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজীব পোদ্দার বলেন, উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় যুবদলের একটি পুনর্মিলনী অনুষ্ঠানে হামলার ঘটনায় করা মামলার আসামি আরিফুল ইসলাম চৌধুরী। ডবলমুরিং থানা পুলিশ তার বিরুদ্ধে আরও মামলা আছে কি না, তা যাচাই-বাছাই করছে।

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
১ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
১ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে