চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

চট্টগ্রাম প্রতিনিধি

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকার পর এবার চট্টগ্রাম নগরীতেও চালু হয়েছে বিআরটিসির গোলাপি বাসসেবা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নগরীর কালুরঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়।

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, সাধারণ বাসে নারীদের যাতায়াতে নানা ধরনের অসুবিধা রয়েছে। নতুন এই সেবা তাঁদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণের সুযোগ তৈরি করবে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, চট্টগ্রামের বিপুলসংখ্যক শিল্পকারখানায় নারী কর্মী কাজ করেন। তাঁদের যাতায়াতকে নিরাপদ করতে নারী চালক ও নারী সহকারী দিয়ে এই বিশেষ বাসসেবা চালু করা হয়েছে। ঢাকার বাইরে চট্টগ্রাম ও বগুড়াতেও একই ধরনের সেবা চালু হয়েছে বলে জানান তিনি।

গোলাপি বাসসেবা দীর্ঘমেয়াদে চালু থাকবে কি না জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, এটি অব্যাহত থাকবে। নারী যাত্রীদের এই সেবা ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি শিল্পকারখানার মালিকদেরও তাঁদের নারী কর্মীদের বাসগুলো ব্যবহারে উৎসাহ দিতে আহ্বান জানান তিনি।

বাসসেবার উদ্বোধনী যাত্রায় অংশ নেওয়া এক নারী যাত্রী বলেন, সাধারণ বাসে পুরুষ যাত্রীর সংখ্যা বেশি থাকায় নারীদের অনেক সময় দাঁড়িয়ে যেতে হয় এবং নিরাপত্তা নিয়েও উদ্বেগ থাকে। গোলাপি বাস চালু হওয়ায় সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উদ্বোধনের পর প্রথমে কালুরঘাট থেকে একটি দ্বিতল বাস ছেড়ে যায়। পরে একই গন্তব্যে যাত্রা শুরু করে একতলা বাসটি।

নতুন সেবা চালুর পর বাসের সংখ্যা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন নারী যাত্রীরা। নগরীর অন্যান্য রুটেও পর্যায়ক্রমে নারীদের জন্য এমন বাস চালুর দাবি জানিয়েছেন তাঁরা।

কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেট, জিইসি, লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানহাট, চৌমুহনী, আগ্রাবাদ, বারেক বিল্ডিং মোড়, ফ্রি পোর্ট ও কাঠগড় হয়ে পতেঙ্গা পর্যন্ত চলবে গোলাপি বাস।

এই সেবায় যাত্রীদের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং সর্বোচ্চ ৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকাতেও মঙ্গলবার নারীদের জন্য একই ধরনের গোলাপি বাসসেবা চালু করেছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১৯ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে

মেয়ের সহপাঠীকে ধর্ষণের পর হত্যা, মরদেহ ঘরের মেঝেতে মাটিচাপা

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।

১ দিন আগে

গ্রাহক ফোরামের সঙ্গে মারামারি, অবস্থান কর্মসূচিতে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতরা

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা চাকরি ফিরে পাওয়ার দাবিতে আজ সকাল থেকে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে সকালে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের সঙ্গে তাদের মারামারির ঘটনা ঘটে। পরে তারা কেন্দ্রীয় ব্যাংকের সামনে গিয়ে অবস্থান নেন।

১ দিন আগে
Advertisement