ঢাকায় গোলাপি রঙের বাস উদ্বোধন আজ, থাকবেন নারী চালক-কন্ডাক্টর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১০: ৩৩
মঙ্গলবার মেয়েদের জন্য গোলাপি বাস সেবা চালু করতে যাচ্ছে বিআরটিসি। ছবি: বিআরটিসি

ঢাকায় আরও একবার নারীদের জন্য বিশেষ বাস সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এসব বাসের রঙ হবে গোলাপি। বাসের গায়ে লেখা থাকবে ‘মহিলা বাস সার্ভিস’। বাসের চালক ও চালকের সহকারীও থাকবেন নারী।

আজ সোমবার (১৭ আগস্ট) সকালে উদ্বোধনের পর বিকেল থেকে চলাচল শুরু হবে বিশেষ এই বাস। পুরোদমে চলতে শুরু করবে আগামীকাল বুধবার (১৮ আগস্ট) থেকে। ঢাকার বিভিন্ন রুটে মোট ১০টি বাস চালানোর পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামে আরও চারটি বাস নামানো হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নির্বাচনি ইশতেহারে নারীদের জন্য পৃথক বাস সেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার দিনেই চালু হচ্ছে এই সেবা।

বিআরটিসি জানিয়েছে, নারীদের গণপরিবহনে যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিআরটিসির নির্ধারিত রুট অনুযায়ী রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা যুক্ত করে এসব বাস চলাচল করবে।

দেশে মেয়েদের জন্য আলাদা বাস সার্ভিসের উদ্যোগ অবশ্য এই প্রথম নয়। প্রথম পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করা হয় ১৯৯৮ সালে, সেটিও বিআরটিসির মাধ্যমেই। ২০০১ সালে ঢাকা ও আশপাশের এলাকায় সেবাটি সম্প্রসারণ করা হয়। তবে এ সেবা খুব ধারাবাহিকভাবে চলেনি। বিভিন্ন সময়ে বিভিন্ন রুটে সেবা বন্ধ হয়েছে, আবার কোনো কোনো রুটে চালু হয়েছে।

সবশেষ ২০১৮ সালে বেসরকারি উদ্যোগে চালু করা হয় ‘দোলনচাঁপা’ নামে একটি বাস সার্ভিস। বছর চারেক ধুঁকে ধুঁকে চলার পর সেই সেবাও বন্ধ হয়ে যায়। চার বছর পর ফের মেয়েদের জন্য নতুন করে আসছে বিআরটিসির আলাদা বাস সেবা।

কোন কোন রুটে চলবে গোলাপি বাস

বিআরটিসির তথ্য বলছে, মতিঝিল বাস ডিপোর অধীনে দুটি রুটে বাস চলবে— নতুন বাজার-মতিঝিল (কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান হয়ে মতিঝিল) ও তালতলা-মতিঝিল (তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিল)।

যাত্রাবাড়ী বাস ডিপোর বাস চলবে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে শুরু করে বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও পর্যন্ত। আর কল্যাণপুর বাস ডিপোর অধীনে মিরপুর-১০ থেকে শুরু করে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ, পল্টন হয়ে বাস যাবে মতিঝিলে।

মিরপুর বাস ডিপোর অধীনে আবার রুট থাকছে দুটি। এর মধ্যে একটিতে মিরপুর-১২ থেকে যাত্রা শুরু করে মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে বাস। এ ডিপোর আরেক রুটেও বাসের যাত্রা শুরু হবে মিরপুর-১২ থেকে। তবে এটি মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে যাবে মতিঝিল পর্যন্ত।

এ ছাড়া নারায়ণগঞ্জ বাস ডিপোর অধীনে নারায়ণগঞ্জ-ঢাকা রুটে চাষাড়া থেকে শিমরাইল, স্টেডিয়াম, বালুঘাট, ভূঁইঘর, সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া, টিকাটুলি ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত বাস চলাচল করবে। মোহাম্মদপুর বাস ডিপোর অধীনে মোহাম্মদপুর থেকে শুরু করে শংকর, ধানমন্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে বাস যাবে মতিঝিলে।

অন্যদিকে জোয়ারসাহারা বাস ডিপোর বাস আব্দুল্লাহপুর থেকে যাত্রা শুরু করে আশপুর, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত চলবে বাস। আর গাজীপুর বাস ডিপোর অধীনে গাজীপুর থেকে শুরু যাত্রা শুরু শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজ গেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর, আশপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত চলবে এই বাস।

ঢাকার বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি বাস এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলবে। চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানহাট, চৌমুহনী, আগ্রাবাদ, বারেক বিল্ডিং, ফ্রিপোর্ট, কাটগড় হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

১ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

২ ঘণ্টা আগে

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার ইউনিট গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২ ঘণ্টা আগে

সিলেটে শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

২ ঘণ্টা আগে
Advertisement