দুই সিটির ভোটগ্রহণ শেষ, অপেক্ষা ফলের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৭: ৩৬
ফাইল ছবি

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচন শেষ হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে শুরু হওয়া ভোট শেষ হয় বিকাল ৪টায়। এখন চলছে ভোট গণনা।

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রার্থী। তারা হলেন, ঘড়ি প্রতীকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, ঘোড়া প্রতীকে সাবেক স্বেচ্ছাসেবক দল কুমিল্লা মহানগর আহ্বায়ক নিজাম উদ্দিন কায়সার, বাস প্রতীকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা এবং হাতি প্রতীকে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম।

সকালে থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। দুপুর গড়াতে কিছু কেন্দ্রে ভিড়ও দেখা গেছে।

সকাল থেকে তিন প্রার্থী এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের কন্যা তাহসিন বাহার সূচনার বিরুদ্ধে কেন্দ্রে এজেন্ট ও ভোটারদের ঢুকতে না দেওয়া অভিযোগ করেন। তবে এ অভিযোগ মিথ্যা দাবি করে তাসিন বাহার সূচনা বলেন, ভোট সুষ্ঠু পরিবেশে হয়েছে। কাউকে ভোটগ্রহণে বাধা দেওয়া হয়নি।

এদিকে এই নির্বাচনে সংঘর্ষের খবরও পাওয়া গেছে। সকালে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছে। তারা ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের সমর্থক। সকাল ১০টায় কুমিল্লা নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশেই ঘোড়া প্রতীকের সমর্থক জহিরুল আহমেদ ও তুহিন নামের দুজনকে মহানগর ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সুমন গুলি করে। আহত জহির দাবি করেন, ‘ভোটকেন্দ্রের পাশে আমি দাঁড়িয়ে থাকলে বাস মার্কার সমর্থক মহানগর ছাত্রলীগ নেতা সুজন আমাকে ও তুহিনকে পুলিশের সামনেই গুলি করে।’

ময়মনসিংহ সিটি নির্বাচন

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরুর পর থেকে এই সিটি নির্বাচনে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ইভিএমে কিছুটা ধীরগতির অভিযোগ করেছেন ভোটাররা। প্রথম চার ঘণ্টায় ৩০ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

কেন্দ্রে ঘুরে জানা গেছে, ইভিএম মেশিনে বেশ কয়েকজন নারীকে আঙুলের ছাপ ঠিকমতো না ওঠায় ভোট দেওয়ার সময় বিড়ম্বনায় পড়তে হয়েছে। পরে জাতীয় পরিচয়পত্র এনে তাদের ভোট দিতে বলা হয়। এ ছাড়া বয়স্ক পুরুষদের ইভিএম নিয়ে ধারণা না থাকায় ভোট দিয়ে গিয়ে তারা বেশি সময় নিচ্ছেন। তবে ভোটগ্রহণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকে ইভিএমে ভোট দেওয়া খুবই সহজ বলেও মন্তব্য করেছেন।

ভোটের পরিস্থিতির বিষয়ে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু বলেন, ভোটের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতিও ভালো। দীর্ঘদিন মানুষের জন্য কাজ করায় এবং প্রচারণায় মানুষের সাড়া দেখে এটুকু বুঝতে পারছি এবার টেবিল ঘড়ি প্রতীক বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে।

এই সিটিতে মেয়র প্রার্থীরা হলেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু (টেবিল ঘড়ি), জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম (ঘোড়া), উপদেষ্টা পরিষদের সদস্য সাদেক খান মিল্কী টজু (হাতি), কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য রেজাউল হক (হরিণ) এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল (লাঙ্গল)।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে