বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় আটক আরও ৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (১৪ এপ্রিল) দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এ এস এম এমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া চার ব্যক্তি হলেন- রুমার রেমাক্রি প্রাংশা ইউপির লাল মিন চহন বমের ছেলে লাল রৌবত বম প্রকাশ আপেল (২৭), বান্দরবান সদর ইউপির কুহালং ইউপির লিয়ান জুয়াম বমের ছেলে লাল লম খার বম প্রকাশ আলম (৩১), রুমা পাইন্দু ইউপির রুয়াল লাই বমের ছেলে মিথুসেল বম প্রকাশ আমং (২৫) ও বান্দরবান সদর ইউপির রাম খুপ বমের ছেলে লাল রুয়াত লিয়ান বম (৩৮)।
এর আগে জেলা শহরের লাল ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আদালত সূত্রে জানা যায়, রুমা ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুঠের ঘটনায় আজ চার জনকে আদালতে উপস্থাপন করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এ ছাড়া রুমা-থানচিতে একই ঘটনায় এই পর্যন্ত কেএনএফ সন্দেহে মোট ৬২ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুঠের ঘটানায় আটক ৪ জনকে আজ আদালতে তোলা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশে দেন।
এর আগে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অস্ত্র-টাকা লুটের ঘটনায় যৌথ অভিযানে আটক ৫৭ জন কুকি-চিন সদস্য ও ব্যাংক ডাকাতিতে ব্যাবহার করা ১ জন গাড়ি চালকসহ মোট ৫৮ জনকে কারাগারে পাঠিয়েছিল আদালত, এই ঘটনায় ২ উপজেলায় ৯টি মামলা হয়েছে।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে