'নির্বাচন অনুষ্ঠানে যদি ঢিলেমি করেন, তাহলে জনগণ সেটি মেনে নেবে না'

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নানা অজুহাতে ত্রয়োদশ সাধারণ নির্বাচন অনুষ্ঠান দীর্ঘায়িত না করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বলেন, ‘নানা অজুহাত অথবা অগ্রাধিকার বুঝতে না পেরে নির্বাচন অনুষ্ঠানে আপনারা দীর্ঘায়িত করবেন না। আপনারা ইচ্ছাকৃতভাবে অপ্রয়োজনে নির্বাচন অনুষ্ঠানে যদি ঢিলেমি করেন, তাহলে জনগণ সেটি মেনে নেবে না।’

শনিবার (৯ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর শহরের দারুল আমান একাডেমি কার্যালয়ের হলরুমে জেলা জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘‘ভোটার লিস্ট সংশোধন, ইলেকশন কমিশন সংস্কার অপরিহার্য। আমরা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের (পিআর পদ্ধতি) কথা বলেছি, যেটা নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করবে এবং দেশের ক্ষমতার ভারসাম্য হবে, ভবিষ্যতে যেকোনো ফ্যাসিজম বা এক নায়কতন্ত্রকে রোধ করবে, সেই সংস্কার এনে যত দ্রুত সম্ভব ‘দিস ওনার দি বেটার’ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করেন।’

স্বাধীনতার ৫৫ বছরে অনেক দলের অনেক স্লোগান দেখেছেন, যারাই ক্ষমতায় আসে তারা মুদ্রার এপিঠ-ওপিঠ বলে মন্তব্য করে সকলকে সজাগ থাকার আহ্বান জানান জামায়াতের শীর্ষ এ নেতা।

এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন, নায়েবে আমীর এআর হাফিজ উল্যাহ, লক্ষ্মীপুর দারুল উলুম কামীল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. মোহাম্মদ আবদুল্লাহ, সহ-সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ ও নাছির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, জেলা ছাত্র শিবিরের সভাপতি মনির হোসেন, শহর শিবির সভাপতি আরমান হোসেন পাটওয়ারীও সেক্রেটারি ফরিদ উদ্দিনসহ জেলা-উপজেলা ও পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতারা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে