বান্দরবানে পর্যটকের রহস্যজনক মৃত্যু

বান্দরবান প্রতিনিধি
ভ্রমণে এসে মারা যাওয়া পর্যটক ইফতে খাইরুল আহম্মেদ আবিদ

বান্দরবানের আলীকদম উপজেলায় ভ্রমণে আসা ইফতে খাইরুল আহম্মেদ আবিদ (২১) নামে এক মেডিকেল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুন) দিনগত রাত ১টায় উপজেলার মারাইতং পাহাড়ে ক্যাম্পিং করতে গিয়ে খিছুনি উঠে এই পর্যটকের মৃত্যু হয় বলে তার বন্ধুরা দাবি করেছেন। তবে অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে আলীকদম ট্যুর গাইড অ্যাসোশিয়েসনের সাধারণ সম্পাদক সামো মার্মা।

মৃত ইফতে খাইরুল আহম্মেদ আবিদ টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার গান্ধিনা এলাকার মো. হেলাল উদ্দীনের ছেলে। তিনি বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মৃত আবিদের বন্ধু নাফিজ হাসান বলেন, টাঙ্গাইলের কালিহাতি থেকে ১২ জন বন্ধু পর্যটক গাইড মোহাম্মদ ইয়াছিনের তত্ত্বাবধানে বান্দরবানের আলীকদমের মারাইতং পাহাড়ে ক্যাম্পিং করেন। সব কিছু ভালোই ছিল, হঠাৎ রাত সাড়ে ১২টায় তাদের মধ্যে ইফতে খাইরুল আহম্মেদ আবিদের খিছুনি উঠে। রাত ১টার দিকে পার্শ্ববর্তী লামা হাসপাতালে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার জুনাইয়েদ বলেন, গত রাত দেড়টার দিকে আবিদ নামে এক পর্যটককে হাসপাতালে আনা হয়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

মৃত পর্যটক নেশাগ্রস্ত ছিলো কিনা এমন প্রশ্নে তিনি জানান, এই বিষয়টি আমি নিশ্চিত নই।

এই বিষয়ে লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, মৃতের পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে