প্রতিবেদক, রাজনীতি ডটকম

সৌদি প্রবাসীর স্ত্রীকে অপহরণের অভিযোগে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্যা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জোবায়েদ হোসেন জাবেদ-কে তার দায়িত্বরত সভাপতি পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১জুলাই) দুপুরে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি রণি হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নয়। মামলা হয়ে থাকলে উপজেলা ছাত্রলীগকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আছে।
এর আগে গত ০৩জুলাই ছাত্রলীগের সভাপতি জুবায়েদ সৌদি প্রবাসি মিজানুর রহমানের স্ত্রী আইরিন সুলতানা রুপা-কে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর এলাকার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে থেকে একটি সাদা রঙের প্রাইভেটকারে করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ওইদিন প্রবাসী মিজানুর রহমান রাঙ্গুনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধীকে আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
১ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে