আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২৬, ২০: ৪২
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

দেশে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতিতে কাজ করবে।

আজ শুক্রবার (৩ জুলাই) লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, "দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও শান্তির জন্য আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন, সংগ্রাম ও লড়াই করেছি। দেশের মানুষ যাতে শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারে, বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।"

এই শান্তির ধারা অব্যাহত রাখতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতার কথা উল্লেখ করে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার 'ফ্যামিলি কার্ড'-এর মাধ্যমে নারীদের উন্নয়নে সরাসরি আর্থিক সহায়তা দিচ্ছে। এই সহায়তার টাকা দিয়ে নারীরা তাদের সংসারের প্রয়োজনীয় খরচ মেটানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারছেন, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক সাড়া ফেলেছে।

কুশাখালী ইউনিয়নে আয়োজিত এই বিশেষ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৫ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

২০ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে

মেয়ের সহপাঠীকে ধর্ষণের পর হত্যা, মরদেহ ঘরের মেঝেতে মাটিচাপা

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।

১ দিন আগে
Advertisement