প্রতিবেদক, রাজনীতি ডটকম
২০২৪-২৫ অর্থবছরের জন্য ১ হাজার ৯৮১ কোটি ৫২ লাখ টাকার বাজেট ঘোষণা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে চসিকের বাজেট অধিবেশনে এ ঘোষণা দেন তিনি৷ এটি তার চতুর্থ বাজেট।
গত অর্থবছরে (২০২৩-২৪) বাজেট ছিল ১ হাজার ৮৮৭ কোটি ২৮ লাখ টাকা, সংশোধিত বাজেট ১ হাজার ৬৬১ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা। বাজেটের ৮৮ শতাংশ বাস্তবায়ন হয়েছে।
বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন।
উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফরোজা কালামসহ কাউন্সিলর ও চসিকের বিভাগীয় প্রধানরা।
মেয়র বলেন, আমি দায়িত্ব নিয়েছি ১ হাজার ৭৫ কোটি টাকা দেনা নিয়ে। তিন বছর দেনা পরিশোধের পর এখন চসিকের দেনা ৪৪০ কোটি টাকা। আয়কর বাবদ ১১৩ কোটি ৪৬ লাখ এবং মূল্য সংযোজন কর বাবদ ১৩৪ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। আনুতোষিক বাবদ ১৮ কোটি ৪১ লাখ এবং ভবিষ্যৎ তহবিলে ১৬ কোটি ৯৬ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। ২০২৫ সালে চসিকের হিসাব বিভাগ সম্পূর্ণ অটোমেশনের আওতায় আসবে।
হোল্ডিং মালিক ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত কর পরিশোধ করে নাগরিকসেবা ও উন্নয়ন কাজ গতিশীল রেখে নান্দনিক, পরিচ্ছন্ন, সবুজ, জলজটমুক্ত ও বাসযোগ্য নগর গড়তে সহায়তার আহ্বান জানান মেয়র।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে