প্রতিবেদক, রাজনীতি ডটকম

বান্দরবানে যৌথ অভিযানে সাই খোয়াই বম (৭১) নামে কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৫ মে) বিকেলে বান্দরবানের দুর্গম রুমা উপজেলার বাসাত্লাং পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৬ মে) দুপুরে কঠোর পুলিশি নিরাপত্তায় তাকে রুমা সদর থেকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়।
পরে আদালতের বিচারক মো. নুরুল হক আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করে খবরের কাগজকে জানান, রুমা থানার সোনালী ব্যাংকের মামলায় সাই খোয়াই বম নামে এক আসামিকে দুপুরে আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
গত ২ এপ্রিল বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা ও পুলিশের অস্ত্র লুটের ঘটনায় রুমা থানায় পাঁচটি মামলা হয়েছে।
পরদিন ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। সে ঘটনায় চারটি মামলা হয়। এরপর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে যৌথবাহিনী। এ পর্যন্ত মোট ৯টি মামলায় ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে