প্রতিবেদক, রাজনীতি ডটকম

বান্দরবান সদরের বেথানী পাড়ায় অভিযান চালিয়ে কেএনএফে’র প্রধান নাথান বমের ব্যক্তিগত দেহরক্ষীর নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ সহযোগী লাল বেসাই লুসাইকে গ্রেপ্তার করেছে র্যাব।
লাল বেসাই লুসাই (৪২) রুমার সোনালী ব্যাংক ডাকাতি, পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র-গুলি লুটসহ ব্যাংক ম্যানেজার অপহরণ মামলারও আসামি। তিনি বান্দরবান সদর সুয়ালক ইউনিয়নের ফারুক পাড়ার তুম কিম লুসাইয়ের ছেলে।
রোববার (৩০ জুন) অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে মো. আবু সালাম চৌধুরী জানান, র্যাব-১৫ বান্দরবান ক্যাম্পের একটি দল গোপন সংবাদে জানতে পারে ব্যাংক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বেথানী পাড়া এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। এরপর র্যাব অভিযান চালিয়ে লাল বেসাই লুসাইকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাল বেসাই লুসাই জানান, তিনি কেএনএফ এর প্রধান নাথান বমের ব্যক্তিগত দেহরক্ষীর নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ সহযোগী। তিনি রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি ও ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় জড়িত ছিলেন।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে