প্রতিবেদক, রাজনীতি ডটকম

এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটি নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এয়ার এরাবিয়ার উড়োজাহাজটি।এতে সাত ক্রুসহ ১৯১ যাত্রী প্রাণে বেঁচেছেন।
যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রানওয়ের মাঝখানে বন্ধ হয়ে যায় উড়োজাহাজটি।
শুক্রবার সকাল ৮টা ৪০মিনিটে এ ঘটনা ঘটে। তবে সব যাত্রী নিরাপদে আছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।
তিনি বলেন, শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট জি ৯৫২৬-এ ১৯১ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। ক্যাপ্টেন মাঝ আকাশে উড়োজাহাজের হাইড্রোলিক প্রেসারে সমস্যা লক্ষ্য করেন ও বিমানবন্দর ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান।
অবতরণের পর পরই উড়োজাহাজটি রানওয়েতে বন্ধ হয়ে যায়। তাসলিম আহমেদ বলেন, তবে যাত্রী ও ক্রুরা নিরাপদে নেমেছেন। আমরা সকাল ৮টা ৫২ মিনিটের দিকে উড়োজাহাজটিকে নিরাপদে টেনে নিয়ে এসেছি।
প্রকৌশলীরা সমস্যাটি খুঁজে এর সমাধান করবেন। আশা করি- রাত ১০টার মধ্যে উড়োজাহাজটি আবার উড্ডয়ন করতে পারবে।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে