রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিল, রাজা, হেডম্যান ও কারবারি পদবি বিলোপসহ পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলায় আধবেলা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। বুধবার সকাল ৬টা থেকে শুরু হয়ে অবরোধ চলবে দুপুর ১২টা পর্যন্ত।
অবরোধে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। সকালে খাগড়াছড়ির পানছড়ি, জেলা সদর, দীঘিনালা, গুইমারার ব্যাইল্যাছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের কতুকছড়ি, রাঙামাটির সাজেক, ভেদভেদিসহ বিভিন্ন এলাকায় গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বিক্ষোভকারীরা।
ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরণ চাকমা জানান, আদালতের মাধ্যমে চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০ বাতিলসহ রাজা-হেডম্যান-কার্বারি পদবি বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের অভিযোগে এই অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।
এর আগে সোমবার রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি থেকে অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে