নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রোববার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে আন্ডারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে আন্ডারচর ইউপির চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনকে তার নিজ বাড়িতে স্থানীয় ছাত্র-জনতা অবরুদ্ধ করে তল্লাশি চালায়। ওই সময় তার বাড়ি দুটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল ও প্রায় ২০-২৫টি দেশীয় অস্ত্র দা, রামদা, কুড়াল, চাপাতি উদ্ধার করে। পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অস্ত্রগুলো জব্দসহ জসিম উদ্দিনকে আটক করে।
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
১ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
১ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে