প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।আজ শনিবার বেলা একটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুহুরিহাট বটতল এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুল মোতালেব টুকু (৫০) ও মো. আবছার (৬০)। এ ঘটনায় আহত অটোরিকশার আরও দুই যাত্রীকে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, কাটিরহাটগামী সিএনজি অটোরিকশাকে শহরমুখী বেপরোয়া গতির বাস ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাক দুই যাত্রী মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও তিন-চারজন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
মোহচনা পাড়ার সালাউদ্দিন বাবপু জানান, বাসের ধাক্কায় মারা যাওয়া আবদুল মোতালেব টুকু আমার প্রতিবেশী। তিনি হাটহাজারী থেকে বাড়িতে আসার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন।
নিহত আবছারের ছোটভাই জানান, আমার ভাইয়ের কোন ছেলে সন্তান নেই। আছেন ৫ মেয়ে। তারমধ্য ৪ মেয়ের বিয়ে দিয়েছেন কিন্তু ছোট মেয়ের বিয়ে হয়নি। আমার বড় ভাই শহরে গেছেন। সেখান থেকে আসার সময় দুর্ঘটনায় মারা যান।
হাটহাজারী মডেল থানার এসআই জামাল জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। সড়ক দুর্ঘটনায় দুইজন ঘটনাস্থলেই মারা গেছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়েছে।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. রশ্মি চাকমা বলেন, সিএনজি অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে