বান্দরবান প্রতিনিধি

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য ও সহযোগী হিসেবে আটক হওয়া ৩২ ব্যক্তির জামিনের আদেশ বাতিল করা হয়েছে। বান্দরবান জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. মোসলেহ উদ্দিন তাদের জামিন বাতিল করেছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইকবাল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার আদালত ৩২ জনের জামিন মঞ্জুর করেছিলেন। কিন্তু পরে জামিননামা পর্যালোচনায় দেখা যায়, প্রত্যেক আসামির জামিনদার একই ব্যক্তি। তিনি হলেন বান্দরবান সদরের বাসিন্দা মো. খলিলের ছেলে ইমান হোসেন। এ কারণে জামিন বাতিলের আদেশ দেওয়া হয়।
জামিননামা বাতিলের আদেশে বলা হয়, আসামিরা বিভিন্ন জেলার হলেও তাদের এলাকার কোনো জামিনদার নেই। এ ছাড়া কোনো আসামির বাড়ি বান্দরবান জেলায় নয় অথচ জামিনদার এখানকার এবং একই ব্যক্তি। জামিনের শর্ত অনুযায়ী আসামিদের স্ব স্ব এলাকার গণ্যমান্য ব্যক্তিকে জামিনদার হিসেবে প্রদান না করায় এবং এ কারণে জামিনের শর্ত লঙ্ঘিত হওয়ায় জামিননামা বাতিলের আদেশ দেওয়া হলো।
প্রসঙ্গত, সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় প্রশিক্ষণ নেওয়া এবং জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে গত বছর বান্দরবানের বিভিন্ন জায়গা থেকে এদের আটক করেছিল র্যাব ও গোয়েন্দা পুলিশ। থানচি থেকে ২১ জন, রুমা থেকে চারজন, নাইক্ষ্যংছড়ি থেকে দুইজন ও বান্দরবান সদর থেকে পাঁচজনকে আটক করা হয়।

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
১ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
১ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে