নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৯ জেলেকে জরিমানা

প্রতিনিধি, লক্ষ্মীপুর

জেলার সদর উপজেলায় আজ নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ৯ জন জেলেকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

একই সময় জব্দকৃত ৯টি নৌকা আটক এবং প্রায় দুইলাখ দশহাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

শুক্রবার ভোররাত থেকে বেলা ১১ টা পর্যন্ত সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, শুক্রবার ভোররাত ৪টা থেকে নৌ-পুলিশ ও জেলা মৎস্য বিভাগ মেঘনা নদীতে অভিযান চালায়। এসময় ১২ জন জেলেসহ ৯টি নৌকা আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে প্রায় দুইলাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জব্দ করে হয়েছে। পরে ভ্রাম্যমাণ

আদালতের মাধ্যমে ৯ জন জেলেকে জনপ্রতি পাঁচহাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, তিনজন জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তিস্তায় বিপৎসীমা ছুঁই ছুঁই পানি, খুলে দেওয়া হয়েছে ব্যারাজের সব জলকপাট

উজানের ঢল আর টানা বর্ষণে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার একদম কাছাকাছি পৌঁছে যাওয়ায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট (গেট) খুলে দেওয়া হয়েছে।

১ দিন আগে

৪.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা

সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।

২ দিন আগে

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে