চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় রাষ্ট্রীয় মালিকানাধীন বিআরটিসি পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনার পর বাসটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
আজ সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমতল এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মুহাম্মদ শাহজাহান (৪৪) ও তার ছেলে মুহাম্মদ আরিফ (১৮)। তারা ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের বাসিন্দা। তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিআরটিসির বাসটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। দ্রুতগতির বাসটি পাইন্দংয়ের আমতল এলাকা অতিক্রমের সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়।
একই সময়ে একটি অটোরিকশার সঙ্গেও সংঘর্ষ হয় বাসটির। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিআরটিসি বাসটি আটক করে এতে আগুন দেন।
পুলিশ জানিয়েছে, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর ওই এলাকায় সড়কটি দিয়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন বলেন, বাসচালককে আটক করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
১৯ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।
১ দিন আগে
ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা চাকরি ফিরে পাওয়ার দাবিতে আজ সকাল থেকে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে সকালে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের সঙ্গে তাদের মারামারির ঘটনা ঘটে। পরে তারা কেন্দ্রীয় ব্যাংকের সামনে গিয়ে অবস্থান নেন।
১ দিন আগে